হোম » প্রধান সংবাদ » ভৈরবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিশেষ আলোচনা সভা

ভৈরবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিশেষ আলোচনা সভা

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে আগানগর  ইউনিয়নের আনন্দ বাজারে ইউনিয়ন পরিষদের সামনে ভৈরব উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার (অসকস) উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ৩১ অক্টোবর শনিবার বিকালে উক্ত সংগঠনের কেন্দ্রীয় দিক নির্দেশনায় ১০ দাবী নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উক্ত সংগঠনের আহবায়ক সার্জেন্ট মোঃ ইব্রাহিম (অবঃ) এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সার্জেন্ট রমজান আলী,সার্জেম্ট একেএম রেজায় জাহাঙ্গীর, সার্জেন্ট দ্বীন ইসলাম, সার্জন্ট হীরা মিয়া, কর্পোরাল আলী নেওয়াজ, কর্পোরাল মিজানোর রহমান মিলন, কর্পোরাল জয়নাল আবেদীন, ল্যান্স কর্পোরাল কাদের মিলন, ল্যান্স কর্পোরাল শাহ আলম, ও  সৈনিক সোহেল আহমদ প্রমুখ।
এসময় বক্তারা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উল্লেখ করে বলেন, রেশন ভাতা বৃদ্ধি,পেনশন ভাতা বৃদ্ধি, পরিবারের সকল সদস্যদের ফ্রি চিকিৎসা, সামাজিক নিরাপত্তা নিশৃচিত করণ করা,one rank one pention এই সমতায়নের পেনশনের সমন্বয় করণ, সন্তানদের সুশিক্ষার লক্ষ্যে সরকারী কলেজ / পাবলিক / পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী চাকরিতে কোটা সংরক্ষন, পুলিশ বা প্রভাবশালী মহল কর্তক নির্বিচার, নির্যাতন, নীপিড়ন কিংবা হত্যা বন্ধে সংসদীয় আইন প্রনয়ণ, বিধবা স্ত্রী সন্তানের কর্ম সংস্থানে সহায়তা করা, প্রত্যেকটি জেলা আদালতে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আইনি সহায়তা কেন্দ্র স্থাপন ইত্যাদি দাবী সমূহ সরকারের নিকট জানানো হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!