
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র এই স্লো গান কে সামনে রেখে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় উল্লাপাড়া মডেল থানা চত্বরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন,উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ রহমান,উল্লাপাড়া উপজেলা আঃলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,
উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি জহুরুল ইসলাম,সরকারী আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামিম হাসান,উপজেলা কমিউনিটি পুলিশিং সদস্য সচিব আব্দুস ছামাদ সরকার, সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু,উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় প্রমুখ। অনুষ্ঠানে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস কমিটি পুলিশিং এর বিভিন্ন কার্যাবলী ও সেবা সমূহ উল্লেখ করেন।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম