
মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ মহানবী হযরত মোহাম্মদ (সা.)এর কার্টুন তৈরী ও প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে শান্তিপূর্ন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৩০ অক্টোবর জুম্মার নামাজ শেষে বালিয়াডাঙ্গী মুজাহিদ জামে মসজিদ(ওয়াপদা মসজিদ)এর মুসল্লিদের আয়োজনে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।মিছিল শেষে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে সাংবাদিক হারুন অর রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মসজিদের সভাপতি এ্যাড.সৈয়দ আলম,মসজিদের ইমাম নুর হুসাইন ও এনামুল হক প্রমুখ।বক্তাগণ মহামানব, মহানবী, নবী কুলের শিরোমনী হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন বন্ধ করাসহ সরিয়ে ফেলার আহবান জানান।বক্তারা আরো বলেন, যদি কার্টুন ও প্রদর্শনী না সরিয়ে ফেলা হয় তাহলে ফান্সের সকল পণ্য বর্জনসহ অবিলম্বে বড় ধরনের কর্মসুচি ঘোষনা করা হবে ৷

আরও পড়ুন
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম
বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পেকুয়ায় ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর