হোম » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের রামকেশব গ্রামে পানিতে ডুবে ফয়সাল (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ৷ সে ওই এলাকার জানখার দিঘীরপাড় দারুল কোরআন মাদ্রাসায় প্রথম জামাতে পড়তো ৷ শুক্রবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে  ৷ সে একই এলাকার রুহুল আমিনের ছেলে ৷
ওই মাদ্রাসার শিক্ষক মাওঃ বেলাল ও প্রতিবেশী নুরুদ্দিন খান জানান, ঐদিন সকাল থেকে সে বাড়ীর পাশে স্থানীয় মসজিদে খতম পড়ছিল ৷ এর পর ১১ টার দিকে বাসায় চলে যায় ৷ কিছুক্ষন পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ অনেক খোঁজা খুঁজির পর দুপুর ১২ টার দিকে তার লাশ পুকুরের পানিতে  ভাসতে দেখে  প্রতিবেশীরা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যান ৷
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷ মাদ্রাসায় পড়ুয়া ছোট্ট শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম ৷ উল্লেখ্য, তার বাবা রুহুল আমিন ঢাকায় কাজ করেন ৷ তাই তার জানাজা নামাজ শনিবার সকাল ১০ টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!