
রিয়াজ মোল্যা, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে মারাত্বকভাবে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।ব্যবসায়ী রাজু আহম্মেদ (৩৫) চেউনিয়া গ্রামের রফি মন্ডলের ছেলে। বুধবার রাত ১০টা ৪৫মিনিটের সময় বাড়ি ফেরার পথে চেউনিয়া গ্রামের হারুনের বাড়ির সামনে ঘটনাটি ঘটে। রাজু মহারাজপুর ইউনিয়নের দোকানঘরে ব্যবসা পরিচালনা করে থাকে।
আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়াই তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের ৩০৩ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি,রাজুর ঘাড়ের পিছনে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং বাম হাত ক্ষতবিক্ষত করে কাছে থাকা নগদ অর্থ সহ মোবাইল সেট নিয়ে গেছে একই গ্রামের ইরাদুলের ছেলে ইমন (১৭)। সে কালীগঞ্জের হাসান স্যানেটারিতে কাজ করে। ইমন দীর্ঘ দিন ধরে এলাকায় চুরিসহ নানা অপকর্মের সাথে জড়িত।
৮মাস আগে নিজ গ্রামের সিদ্দিকের ছেলে হৃদয়ের মোবাইল চুরি করে থাকে। ইমন সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে নলডাঙ্গা ও মহারজপুর ইউনিয়নে একটি চক্র দোকানঘর এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাশে দাড়িয়ে থাকা মটর সাইকেলে করে তারা পালিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম