হোম » প্রধান সংবাদ » সান্তাহার পৌর নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম জমা

সান্তাহার পৌর নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম জমা

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে মোতাবেক বগুড়া জেলা কমিটির আয়োজনে সান্তাহার পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া শুরু করেছে প্রার্থীরা। বুধবার দুপুর ১ টা সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

সান্তাহার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক হাতে ফরম জমা দেন মেয়র পদে জাতীয়তাবাদী নির্মান শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারন সম্পাদক ও সম্ভাব্য বিএনপির মেয়র প্রার্থী লায়ন ফরিদ আহমেদ, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী ও সফল নারী উদ্যোক্তা হাসিনা মমতাজ মুক্তা, ৭ নং ওয়ার্ডের বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী যুবদল নেতা মাহামূদুল আলম,

 

 

৩নং ওয়ার্ডের বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ছাত্রদল নেতা সোহাগ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুর সবুর সবুজ, সোহেল, মাসুদ রানা, শ্রমিক নেতা মোয়াজ্জেম হোসেন বডি, ছাত্র নেতা রাশেদ খান প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!