হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় বসতবাড়ি ভাংচুরের অভিযোগ

হাতীবান্ধায় বসতবাড়ি ভাংচুরের অভিযোগ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা এলাকায় বসতবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে মনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দিয়েছেন শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। পুরো বিষয়টি মিমাংশার চেষ্টা করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ।
জানা গেছে, ওই এলাকায় বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মৃত জাফর আলীর পুত্র শফিকুল ইসলাম পশ্চিম সারডুবী মৌজায় বাংলাদেশ রেলওয়ের ৮ শত জমিতে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। গত ২০ অক্টোবর ওই এলাকার মনোয়ার হোসেন, রাশেদ আলম, আইযুব আলী, সুজন, আঃ ছালাম ও আঃ আজিজসহ বেশ কয়েজন শফিকুলের বসত বাড়ি নিজের জমি দাবী করে হামলা ও ভাংচুর করেন এমন দাবী শফিকুলের। তাদের ভাংচুরে বাধা দিতে গিয়ে শফিকুল ও তার ভাগিনা মিলনকে মারধর করেন মনোয়ার গং।
এ সময় তারা প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয় ক্ষতি করেন বলে জানান শফিকুল ইসলাম। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে মনোয়ার হোসেন গংদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি কয়েকজনের বিরুদ্ধে তার বসত বাড়ি ভাংচুরের অভিযোগ করেছেন। বিষয়টি স্থানীয় ভাবে ইউনিয়ন পরিষদ মিমাংশার চেষ্টা করছেন। ইউনিয়ন পরিষদে মিমাংশা না হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!