
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল ২৭ অক্টোবর (মঙ্গলবার) রাত সাড়ে সাতটায় রাকিব (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা করা হয়। উপজেলার খামারকান্দী ইউনিয়নে ঘোড়দৌড় গ্রামে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী রাকিবের আত্মীয় মেহেদী হাসান জানান,
সন্ধ্যার পর রাকিব (২০) কে প্রতিবেশী সেলিম (৩০) পিতা জয়নাল, ধারালো ছুরি দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় রাকিব চিৎকার করলে আশেপাশের সব বাড়ির লোকজন বেরিয়ে এসে রাকিবকে উদ্ধার করে। এসময় সেলিম পালিয়ে যায়।
তিনি আরো জানান মাসখানেক আগে কোন এক ঘটনায় রাকিবের সাথে হামলাকারী সেলিমের কথা কাটাকাটি হয়। সেই থেকে সেলিম প্রতিনিয়ত রাকিবকে হুমকিধামকি দিয়ে আসছিলো। এরই জেরধরে গত ২৭ অক্টোবর রাতের বেলা রাকিবকে ধারালো ছুরি দিয়ে রাস্তায় হামলা করে সেলিম।
আক্রান্ত রাকিবকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক জরুরী ভিত্তিতে বগুড়া সজিমেকে পাঠিয়ে দেন। হামলাকারী সেলিম রাতেরবেলা পালাতে গেলে শেরপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম