
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জে স্মৃতি বেগম (৩৭) নামে ২ সন্তানের জননী গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী আক্তার হোসেন হুয়াকে আটক করা হয়েছে। বুধবার ১০ টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা এলাকা স্বামীর বাড়ী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুর রহিম জানান, পারিবারিক কলহের জের ধরে প্রতিনিয়তই গৃহবধু স্মৃতিকে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন করত স্বামী আক্তার হোসেন। মঙ্গলবার রাতেও স্ত্রীকে মারধোর করে স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে ভোরে আত্মহত্যা করেছে স্মৃতি বেগম। এদিকে নির্যাতনের মাধ্যমে স্ত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করার জন্য স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম