হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় দোকান চুরির ঘটনায় গ্রেফতার-১, মালামাল উদ্ধার!

দাগনভূঞায় দোকান চুরির ঘটনায় গ্রেফতার-১, মালামাল উদ্ধার!

মোঃআবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা (ফেনী) প্রতিনিধিঃ দাগনভূঞা পূর্বচন্দ্রপুর, শেকান্দর পুর এবং দক্ষিণ ভবানী পুর গ্রামে চুরি হওয়া মালামালসহ চুরির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করেছে দাগনভূঞা থানা পুলিশ। এঘটনায় মোঃ মামুন (২৫) নামের একজনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (২৬ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর কোরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে থানা প্রঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। আটককৃত আসামি নোয়াখালী সোনাইমুড়ী থানার নদনা বাজার ইউনিয়নের শাখ তোলা গ্রামের আলী আহমদের ছেলে। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে উপজেলার ছয়টি দোকান এই চুরির ঘটনা ঘটে।
দাগনভূঞা থানার নবাগত ওসি ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রোববার দিনগত রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর মেইলঘর এলাকায় রাস্তার পাশে ৬ টি দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। পরে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!