হোম » প্রধান সংবাদ » ব্রাহ্মণবাড়িয়ায়  ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায়  ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ২৬/১০/২০২০ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার, অফিসার ইনচার্জ জনাব আমিনুর রশিদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন জেলা কেন্দ্রীয় কারাগার ব্রাহ্মণবাড়িয়া এর মেইন গেইট হইতে অনুমান ৩০০ গজ দক্ষিনে উড়শিউরাস্থ কুমিল্লা-সিলেট
মহাসড়কের পাকা রাস্তার উপর হইতে  ২৬/১০/২০২০ইং তারিখ ১৬.৫০ ঘটিকার সময় একটি মোটর সাইকেল ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জিয়ামিন প্রঃ জিয়া (৩৯) পিতা-মৃত সিদ্দিকুর রহমান, সাং-মধ্যপাড়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া কে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রচলিত ধারায় মামলা রুজু করা হইয়াছে। অভিযান অব্যাহত আছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!