হোম » প্রধান সংবাদ » তিন মোটর সাইকেলসহ তিন চোর আটক করেছে র‌্যাব

তিন মোটর সাইকেলসহ তিন চোর আটক করেছে র‌্যাব

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ তিনটি চোরাই মোটর সাইকেলসহ তিনচোরকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।(২৫ অক্টোবর)রবিবার বিকালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পৈলানপুর গ্রামের জুম্মানের অটো গ্যারেজ থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হচ্ছেন জেলার বাজিতপুর থানার –পৈলানপুর গ্রামের মৃত আঙ্গুর কমিশনারের ছেলে মোঃ জুম্মান মিয়া (৩২),মোঃ তৌহিদ মিয়ার ছেলে মোঃ মোমেন মিয়া (২৫) ও পশ্চিম বাজিতপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ ছোটন মিয়া (২৬)কে আটক করা হয়।
র‌্যাব ক্যাম্প সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,একটি মোটর সাইকেল চোরাই চক্র দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলো হতে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল (২৫অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পৈলানপুর গ্রামের জুম্মানের অটো গ্যারেজর ভিতর অভিযান পরিচালনা করে তাদেও আটক করা হয়।
এ সময় আটককৃতদের দখলে থাকা তিনটি চোরাইকৃত রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেল (২ টি পালসার,১ টি এ্যাপাসি) উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা। আর আটক আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীনও রয়েছে জানায় র‌্যাব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!