হোম » প্রধান সংবাদ » সিলেটে পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের মা ও স্বজনদের আমরণ অনশন

সিলেটে পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের মা ও স্বজনদের আমরণ অনশন

সুজন মিয়া, সিলেট: ছেলের ‘হত্যাকারী’ এসআই আকবর হোসেন ভূঁইয়ার গ্রেফতার দাবিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশনে বসেছেন নিহত রায়হানের মা সালমা বেগম। তার সঙ্গে যোগ দিয়েছেন আত্মীয়-স্বজনসহ আরও অনেকে। রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশনে বসেন তারা।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার বুকের ধন একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছে এই ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর ও তার সহযোগীরা। বর্বরোচিতভাবে নির্যাতন করে আমার ছেলেকে হত্যা করেছে তারা। আমি এই হত্যাকারীদের বিচার চাই। আর না হয়, আমার ছেলেকে মেরেছে, আমাকেও গুলি করে মারা হোক।
তিনি বলেন, আমার ছেলের হত্যাকারী এসআই আকবরকে গ্রেফতার না করা পর্যন্ত আমি এখানেই অবস্থান করবো। এই কর্মসূচি কোনো দলীয় কর্মসূচি নয়। তাই দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমার ছেলেকে এই ফাঁড়িতে হত্যা করা হয়েছে। হত্যার আজ ১৫ দিন অতিবাহিত হলেও এসআই আকবরকে গ্রেফতার করা হচ্ছে না। একই সঙ্গে পুলিশ হেফাজতে থাকা আকবরের সহযোগীদেরও গ্রেফতার দেখানো হচ্ছে না। এসআই আকবর ও তার সহযোগীদের গ্রেফতার করে রিমান্ডে নিলে অনেক তথ্য বেরিয়ে আসবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!