হোম » প্রধান সংবাদ » চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নের ফেয়ারপ্রাইজ ডিলার চুন্নুর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি- অনিয়মের অভিযোগ

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নের ফেয়ারপ্রাইজ ডিলার চুন্নুর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি- অনিয়মের অভিযোগ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নের ওএমএস/ফেয়ারপ্রাইজ ডিলার মো: ফজলুর রহমান তালুকদার (চুন্নু) এর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। মো:
ফজলুর রহমান তালুকদার (চুন্নু) চৌহালী উপজেলার চরনাকালিয়া গ্রামের আরদোশ আলীর ছেলে।

এবিষয়ে আব্বাস আলী নামে এক ভূক্তভোগী সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অবৈধভাবে নামে-বেনামে জাল জালিয়াতির মাধ্যমে ফেয়ার প্রাইজ কার্ড তৈরী করে কার্ডধারীগণকে চাল না দিয়ে মাষ্টার রোলে জাল স্বাক্ষর ও টিপ সহি করিয়া হত দরিদ্র অসহায় জনগণের চাল প্রতারণার মাধ্যমে আত্মসাত করেছেন। ওএমএস/ফেয়ারপ্রাইজ নীতিমালা অনুযায়ী একটি পরিবার থেকে শুধু মাত্র একজন ব্যক্তি ফেয়ারপ্রাইজ কার্ড পাওয়ার অধিকারী হওয়া স্বত্তে¡ও নিজের নামে, স্ত্রীর নামে,

পিতা,  ভাই, ভাবী ও ভাতিজাগণের নামে তথ্য গোপন করে ৮৩৬, ৪৩, ৯৫৩, ৯৫৪, ৮৫৯, ৯৬০নং কার্ড তৈরী করে অবৈধভাবে চাউল উত্তোলন করছে। ৮৪৪ থেকে ৮৫৬ নং কার্ডধারীগণ ডিলারের চাচা ও চাচাতো ভাই বোন অর্থাৎ একই পরিবারের একাধিক ব্যক্তি। ৮৬৮ ও ৮৮১ নং কার্ডধারী মো: সুলতান শিকদার ও আলামত খা মৃত হওয়া স্বত্তে¡ও উক্ত ডিলার মৃত ব্যক্তির নামে কার্ড করিয়া জালিয়ারিত মাধ্যমে চাল উত্তোলন করেছেন। ৯১৭, ৯১৮, ১১৭৬, ১১৭৭,

১১৮০ ১১৮১, ১২৮৯, ১২৯০ নং কার্ডধারীগণ পরস্পর স্বামী-স্ত্রী। এছাড়া হতদরিদ্র ও দিনমজুর ব্যক্তিদের স্বাক্ষর ও টিপ সহি জাল করিয়া অবৈধভাবে চাল উত্তোলন করে মাষ্টার রোল জমা প্রদান করিয়ে আসতেছেন। দরখাস্তকারী সহ কিছু হতদরিদ্র ও দিনমুজুর ব্যক্তিদের নামে কার্ড তৈরি করলেও তাদের চাল আত্বসাৎ করেছেন। ফেয়ারপ্রাইজ ডিলার মো: ফজলুর রহমান তালুকদার (চুন্নু) অভিযোগ শিকার করে বলেন, জেলা প্রশাসক বরাবর আমার বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন আমি জানতে পেরেছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!