হোম » প্রধান সংবাদ » সান্তাহার পৌর শহরের প্রতিটি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান

সান্তাহার পৌর শহরের প্রতিটি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ১০টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ বিতরণ করেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য আওয়ামীলীগের মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু।

রোববার সন্ধা ৬টায় পৌর শহরের প্রতিটি পুজা মন্ডপে ঘুরে ঘুরে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং পুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!