হোম » প্রধান সংবাদ » শেরপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং অব্যাহত

শেরপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং অব্যাহত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বগুড়ার শেরপুরে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। সরকার নির্ধারিত আলুর বিক্রয়মূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে ২৪ অক্টোবর শনিবার উপজেলার শেরুয়া বটতলা খুচরা বাজার পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো লিয়াকত আলী সেখ।

 

এ সময় আলুর পাশাপাশি পাইকারি ও খুচরা বাজারে চাল, পেয়াজ, কাচা মরিচ, আদা, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্থিতিশীল রাখতে ও ইলিশ মাছের ক্রয়-বিক্রয় রোধে মাছের বাজার পরিদর্শন করা হয়। নিত্যপ্রয়োজনী পন্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের দোকানে মূল্যতালিকা টানানো নিশ্চিত করা হয় করেন।

 

দোকানে মুল্যতালিকা প্রদর্শন না করায় এক দোকানদারকে ১০০০/-টাকা জরিমানা করা হয়। শেরপুর থানা পুলিশ এই অভিযানে সহায়তা করেন। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ বলেন, সরকারের নির্দেশ অমান্য করলে বা অবৈধভাবে মজুদ করলে বা কারসাজি করে কৃত্রিম সংকট তৈরী করলে ও গুজব রটিয়ে দাম বৃদ্ধি করলে সরকার আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন। জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!