
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামী নারায়নগঞ্জের ফতুল্লায় গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৩ অক্টোবর) লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ধর্ষণ মামলার প্রধান আসামী নুরু ওরফে নুরু মিয়াকে নারায়নগঞ্জের ফতুল্লা থেকে আটক করেছে। ৪০বছর বয়সী নুরু মিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জের তালুক বাণীনগর এলাকার মোঃ মজির ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরহাদ মন্ডল বলেন, আজকে ভোরে না’গঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।ফতুল্লা থানার সহযোগীতায় আমি এবং আমার টিম তাকে আটক করেছি। রাত প্রায় ৯টার দিকে আমরা তাকে নিয়ে লালমনিরহাটে পৌঁছেছি।আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।গত ১০ অক্টোবর ১৭বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় পরে সেই ঘটনায় ১০জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।এর আগে ওই মামলার চার নম্বর আসামী রকিকে গ্রেফতার করেছিল পুলিশ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২