হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত আমান গোখাদ্য কারখানায় জড়িমানা

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত আমান গোখাদ্য কারখানায় জড়িমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জর উল্লাপাড়ায় গোখাদ্য কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব এর ভ্রাম্যমাণ আদালত। গোখাদ্য বস্তার গায়ে মূল্য না থাকায় র‌্যাব এর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মোর্শেদ হোসাইন সহ

র‌্যাব ১২ এর একটি দল উল্লাপাড়া রেলস্টেশন আমান গ্রুপের (গোখাদ্য উৎপাদন কারখানায়) অভিযান পরিচালনা করেন। এসময় পশুখাদ্যে বস্তার গায়ে কোন মূল্য লেখা না থাকায় অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এইচ এম মোস্তাফিজুর(৪৫) কে আটক করা হয় এবং ৩০ হাজার টাকা জড়িমানা করেন র‌্যাব ১২ এর এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ লেয়াকত সালমান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!