হোম » প্রধান সংবাদ » বগুড়ায় যমুনা নদীতে আবারো দেখা দিয়েছে ভাঙ্গণ,জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা পাউবি’র

বগুড়ায় যমুনা নদীতে আবারো দেখা দিয়েছে ভাঙ্গণ,জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা পাউবি’র

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে আবারো দেখা দিয়েছে যমুনা নদীর তীর ভাঙ্গণ। হতাশায় হাজারো মানুষ, বালু ভর্তি করে জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
প্রয়াত সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান সাহেবের স্বপ্নের সারিয়াকান্দি বাসিদের কে নদী ভাঙার হাত থেকে রক্ষা করতে তার একান্ত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ৩ শ ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়ে ২০১৮ সালে  নির্মাণ করা হয়েছিল যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজ।
সাম্প্রতিক বন্যার পানি নামার সাথে সাথে কামালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পিচিং দেবে যাওয়ায় আবারো শুরু হয়েছে নদী ভাঙ্গণ। খবর পেয়ে গত ২০ অক্টোবরে বগুড়া-১ আসনের সংসদ সদস্য জননেত্রী সাহাদারা মান্নান ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও এসেছিলেন পরিদর্শনে।
সংসদ সদস্য সাহাদারা মান্নানের নির্দেশ ক্রমে পানি উন্নয়ন বোর্ড জরুরী ভাবে ইতিমধ্যে ৩ হাজার বালু ভর্তি জিও ব্যাগ ভাঙ্গণ কবলিত এলাকায় ডাম্পিং করেছেন। আজ বৃহস্পতিবার আরো ১ হাজার জিও ব্যাগ ডাম্পিং করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সারিয়াকান্দি সোনাতলা নির্বাচনী এলাকার সংসদ সদস্য সাহাদারা মান্নানের  কাছে স্থানীয় মানুষদের দাবি সময় মতো  পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গণ বন্ধ  হলে আবার যেনো ভালো ভাবে নদীর তীর সংরক্ষণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!