
সাঈদুর রহমান চৌধুরীঃ ‘আওয়াজ ফাউন্ডেশন’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন ’ এর যৌথ আয়োজনে গত ১৮ ও ১৯ অক্টোবর দুই দিনব্যাপি জেন্ডার ও নারীর মানবাধিকার প্রশিক্ষনের আয়োজন করা হয়।এতে সরকারী কর্মকর্তা ও ফ্যাক্টরী ম্যানেজমেন্ট এর ব্যক্তিবর্গ প্রাণবন্ত ভাবে অংশগ্রহন করেন। সরকারী প্রতিষ্ঠান গুলো হলো: বায়েজিদ বোস্তামি থানা , পাঁচলাইশ থানা , লিগ্যাল এইড, সিটিএসবি,ভিকটিম সাপোর্ট সেন্টার, মহিলা অধিদপ্তর, ডাইফি ও ডল।
ফ্যাক্টরী ম্যানেজমেন্ট:ক্লিফটন টেক্সটাইল এন্ড এপারেলস লি:, ডিলাক্স ফ্যাশন লি:, ক্লিফটন এপারেলস লি: বায়েজিদ ড্রেসেস লি:, সি. এস. এফ গার্মেন্টস লি:, লয়েল এপারেলস লি:, আদিলা গ্রুপ, ফোর এইচ গ্রুপ, চৌধূরী ফ্যাশন লি:, গিøটারস ফ্যাশন লি: ইত্যাদি।
শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু করেন আওয়াজ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম ম্যানেজার সোমা দত্ত। দুইদিনের প্রশিক্ষণ পরিচালনা করেন সানাইয়া ফাহিম আনসারি ( কনসালট্যান্ট) ও দিল আফরোজ আক্তার(কনসালট্যান্ট)।
জেন্ডার সম্পর্কে আলোচনার মাধ্যমে টেনি্রং শুরু করেন এবং দুইদিন ব্যাপি জেন্ডার ও নারীর মানবাধিকার নিয়ে অংশগ্রহনমূলক প্রাণবন্ত আলোচনা করেন। নারীর প্রতি সাম্য তৈরির বিষয়ে আলোচনা করা হয়। ‘মানুষের জন্য ফাউন্ডেশন ’ ও ‘আওয়াজ ফাউন্ডেশন’ এর যৌথ আয়োজনের উক্ত অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।
এ প্রশিক্ষণে এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার (এডিসি) নাদিরা নূর সহ অন্যান্য সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরা ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন:আওয়াজ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো: ইব্রাহিম খলিল ভূঁইয়া।
এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার (এডিসি) নাদিরা নূর বলেন,কারখানায় নির্যাতন অনেক কমে গেছে, তবুও বলব নারীরা এখন ও বৈষম্যের স্বীকার। বেতন বৈষম্য দুর করতে হবে, নারীপুরুষ একসাথে কাজ করতে হবে, নারীর প্রতি অবমাননা আর না। যতদিন পযন্ত নারীরা সচেতন না হবে ততদিন নির্যাতন বন্ধ হবেনা এবং আমাদের আওয়াজ তুলতে হবে।
সকল অংশগ্রহনকারী তাদের বক্তব্যের মাধ্যমে মতামত প্রকাশ করেন। দুইদিনের প্রশিক্ষন শেষে সকল অংশগহনকারী একতাবদ্ধ হয়ে সর্বত্র নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করবেন ও সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবেন। আওয়াজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে দায়িত্ব পালন করেন আওয়াজ ফাউন্ডেশনে চট্টগ্রাম কার্যালয়ের একাউন্টস অফিসার মো: নজরুল ইসলাম , প্রজেক্ট অফিসার ইসরাত জাহান চৌধূরী , পিএফ শাহিদা আক্তার, পারভিন আক্তার।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান