
আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপুজার শারদীয় শুভেচ্ছা স্বরুপ উপহার সামগ্রী নিজস্ব অর্থায়নে বিতরন করেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানূরাগী ও আওয়ামী লীগ নেতা,পৌর নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ মাসুদ পারভেজ।২১শে অক্টোবর বুধবার সকাল ১১টায় পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে তিন শতাধিক হিন্দুস¤প্রদায়ের মাঝে উপহার হিসেবে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মানিক নন্দি,৬৯’র ছাত্রনেতা অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আঃ মজিদ,ভালুকা পৌর সভার ২নং ওয়ার্ডর সাবেক কাউন্সিলর স্বপন বনিক,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহাম্মেদ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব মনিরুজ্জামান মনির,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র দেব,ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি শাহ মোঃ রতন,উপজেলা হিন্দু যুব পরিষদের সাধারন সম্পাদক আকাশ মন্ডল টুটুল,
হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক বাবু পয়েল নেহা,৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এম এম মহসিন শাওন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহসিন শাওন,ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহ মোঃ রতন,আকাশ মন্ডল টুটুল,বিপ্লব সরকার সহ আ’ লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন এবং হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন