হোম » অপরাধ-দুর্নীতি » নওগাঁর সাপাহারে ভারতীয় গাঁজা সহ আটক ২

নওগাঁর সাপাহারে ভারতীয় গাঁজা সহ আটক ২

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১টি মোবাইল সেটসহ ২ জনকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় ১৬ বিজিবি এর অধীনস্থ নীতপুর কমান্ডার সুবেদার মো. অছিকুর রহমান শেখ এর নেতৃত্বে নীতপুর দীঘিরহাট বাজার নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। যাহার আনুমানিক মূল্য-২৪,০০০ টাকা।

আটককৃতরা হলেন, সাপাহার থানার হাপানিয়া গ্রামের মৃত আলকোজ এর ছেলে জামাল(৩৫), ও করমুডাংগা গ্রামের আঃ সালাম এর ছেলে রাশেদুল ইসলাম (২৭) । আটককৃত আসামীদেরকে গাঁজাসহ সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!