হোম » প্রধান সংবাদ » রাজশাহী নগর পুলিশের অভিযানে আটক ৬১ জন

রাজশাহী নগর পুলিশের অভিযানে আটক ৬১ জন

মু.তামিম সিফাতুল্লাহঃ-  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৬১ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (১৯ অক্টোবার) আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, বোয়ালিয়া মডেল থানা-১২ জন, রাজপাড়া থানা-১৪ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০৫ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০৩ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ বাবু (৩০)কে ১০ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ আলমগীর হোসেন (৩৩)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ আব্দুর রশিদ (৬২)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ নাইস (২০)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ হাদিউল ইসলাম ও হিটলার (৩২)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ বাবু (৩০)কে ০২ বোতল ফেন্সিডিল সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ রুবেল (২৮)কে ৫.৫০ হেরোইন সহ আটক করে, (২) মোঃ উজ্জল (৩৫)কে ১৩ গ্রাম হেরোইন ও ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
কাটাখালী থানা পুলিশ (১) মোঃ মাসুদ রানা (৩৮)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ রহিম (২০)কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মো সোহাগ (২৪)কে ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ টুটুল (৩০)কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে।
শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ নাসিম (৪৮)কে ১.২ গ্রাম হেরোইন সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ তফিজুল ইসলাম (৪০)কে ১০০ লিটার দেশীয় চোলাইমদ সহ আটক করে, (২) মোঃ শামীম শেখ (১৮), (৩) মোছাঃ নাসরিন বেগম(২৪)দ্বয়কে ১৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ শফিকুল ইসলাম ও শেট(৫০)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ জোবাইদুল হোসেন ও জন (২২), (৩) মোঃ শাহিন আলী (২৮)দ্বয়কে ২৭ গ্রাম হেরোইন সহ আটক করে। তিনি আরোও জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!