হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জ কারাগারে নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগ

সিরাজগঞ্জ কারাগারে নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা কারাগারে নিম্নমানের পণ্য ব্যবহারের অভিযোগ উঠেছে কারা কৃর্তপক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন জেলা কারাগারে নিয়মানুসারে চললেও বর্তমানে অনিয়মে পরিণত হতে চলেছে। অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা কারাগারে দীঘদিন যাবত সিরাজগঞ্জের উৎপাদিত সরকারী নির্ধারিত রাজস্ব ফি এর ব্যান্ডরোল দিয়ে বিড়ি ক্রয় করে আসছিলেন কারা কর্তৃপক্ষ। বিড়ির গুনগত মান ভাল। কিন্তু হঠাৎ করে কারা কর্তৃপক্ষ নাটোর থেকে নিম্নমানের তাসীন বিড়ি আমদানী করে কয়েদিদের মাঝে সরবরাহ করছে। বর্তমান জেল সুপার দীর্ঘদিন
নাটোর জেলা কারাগারে ছিলেন। সেই সুবাদে ওই নাটোরের তাসীন বিড়ি ফ্যাক্টরীর সাথে সক্ষতা গড়ে ওঠে তার।

 

পরে তিনি সিরাজগঞ্জ কারাগারে চলে আসেন। কিন্তু তাসীন বিড়ি ফ্যাক্টরীর নিম্নমানের বিড়ি কম মূল্যে ক্রয় করে
তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারের কয়েদিদের মাঝে সরবরাহ করে আসছে। এক প্যাকেট বিড়ির সাথে যে ব্যান্ডরোল লাগানো হয় তার সরকারী নির্ধারিত আয়কর + ব্যান্ডরোল + স্বাস্থ্য কল্যাণ চাঁদাসহ মোট ৯ টাকা ১০ পয়সা দিয়ে সরকারী রাজস্ব খাত থেকে ক্রয় করতে হয়। সেখানে ১ প্যাকেট তাসীন বিড়ি ব্যান্ডরোলসহ ৭ টাকা দিয়ে ক্রয় করছেন জেল সুপার। তিনি সরকারী কর্মকর্তা হয়ে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে কম মূল্যে তাসীন বিড়ি ক্রয় করছেন কিভাবে। এতে এলাকাবাসী মনে করেন সিরাজগঞ্জ জেলার উৎপাদিত বিড়ি সমূহ বন্ধ করার পায়তারা চলছে।

 

অপর দিকে পিসিতে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে চলছে নানা অনিয়ম। কয়েদির অভিভাবকরা টাকা জমা করালে সেই টাকা সময়মত কয়েদিরা পাচ্ছেনা। আবার পেতেও অনেক সময় লাগছে। পিসির টাকা দেরীতে পাওয়ার কারণে নানা ভোগান্তিতে পড়ছে কয়েদিরা। গত শনিবার সরেজমিনে সিরাজগঞ্জ জেলা কারাগারে গিয়ে দেখা যায়, জেলার কামারখন্দ উপজেলার ধামকোল গ্রামের আঃ সামাদের পুত্র নুরুল ইসলাম তার এক আত্মীয় কয়েদি ইমরান হোসেনের টাকা দিতে এসে বলেন এখানে সব কিছুই মূল্য বেশি নেওয়া হচ্ছে। টাকা দিলে সময় মত পায় না।

 

এ বিষয়ে সিরাজগঞ্জ জেল সুপার আব্দুল বারেক বলেন, আমি এখানে ব্যবসা করি। অধিক লাভ যে পণ্যে পাবো সেটাই আমি ক্রয় করে থাকি। ব্যবসার সুবিধার্থে তাসীন বিড়ি কম মূল্যে ক্রয় করে কয়েদিদের মাঝে সরবরাহ করছি। কারাগারে কোন প্রকার মালামালের মূল্য বেশি নেওয়া হয় না।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!