হোম » প্রধান সংবাদ » চাঁদনিয়া শিবগঞ্জ বালুপাড়ার একমাত্র চলাচলে রাস্তা সংস্কার না করায় এলাকার ২০০০ লোক বিপাকে

চাঁদনিয়া শিবগঞ্জ বালুপাড়ার একমাত্র চলাচলে রাস্তা সংস্কার না করায় এলাকার ২০০০ লোক বিপাকে

কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ চাঁদনিয়া বালুপাড়ার একমাত্র চলাচলের রাস্তা দির্ঘদিন ধরে সংস্কার না করায় এলাকার কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার ২০০০ লোক বিপাকে। এব্যাপারে ঐ এলাকার ভুক্তভোগি কৃষক সামাদ, মনছের জাহিদুল ইসলাম, হান্নু, পুটু, আমির,বাবলু, ইউনুছ, অববেল, আমির, শফিকুল, শহিদা, তহিরুন, সোনাভান, ঠান্ঠা তারা বলেন, এ রাস্তা ব্যাপারে ইতি পুর্বে অনেক বার চেয়ারম্যানকে বলা হয়েছে কিন্তু
তিনি বার বার বলেন, বরাদ্দ আসলে করে দিবো। কিন্তু সে এ রাস্তার কোন খোজ খবর নেয়নি। রাস্তাটির ব্যাপারে বিশিষ্ট সমাজ সেবক আঃ মান্নান বলেন, আসলেই রাস্তাটি সংস্কার না করায় এলাকার কৃষকরা তাদের উ ৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে পাচ্ছে না। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর জোরালো দাবী রাস্তাটি সংস্কার করে তাদের চলাচলের যোগ্য করে দেওয়া। এব্যাপারে চেয়ারম্যান এর সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, শুধু চাঁদনিয়া বালুপাড়ায় নয় আমার ইউনিয়ন অনেক রাস্তায় এভাবে মানুষের চলাচল অযোগ্য হয়ে রয়েছে। কোন বরাদ্দ না থাকায় রাস্তা গুলো সংস্কার করতে পাচ্ছিনা। তবে আমি উল্লেখিত রাস্তাটি যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে ঐ এলাকার মানুষের চলাচলের যোগ্য করে তুলবো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!