হোম » প্রধান সংবাদ » ৬টি স্বর্ণের বারসহ এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বিজিবি

৬টি স্বর্ণের বারসহ এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বিজিবি

মোঃ তারিকুর রহমান, চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রাম থেকে ৫৭ ভরি পাঁচ আনা স্বর্ণের বারসহ কলিম উদ্দিন (৩৮) নামের এক অভিযুক্ত পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার মূল্য ৩৯ লাখ ৫৪ হাজার ৫৬২ টাকা। ১১ অক্টোবর
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক কলিম উদ্দিন একই উপজেলা পীরপুরকুল্লা গ্রামের মৃত পাথন আলীর ছেলে। অভিযুক্ত কলিম উদ্দিন বিশেষ কায়দায় নিজের পায়ুপথে (মলদ্বারে) ছয়টি স্বর্ণের বার নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছিলো।
গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি তাকে আটক করে। পরে তার পায়ুপথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত কলিম উদ্দিনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!