হোম » প্রধান সংবাদ » “বিকল্প শ্রমিকধারার”উদ্যোগে বি. চৌধুরীর ৯০তম জন্ম দিন পালন

“বিকল্প শ্রমিকধারার”উদ্যোগে বি. চৌধুরীর ৯০তম জন্ম দিন পালন

আওয়াজ অনলাইনঃ আজ ১১ অক্টোবর, বি. চৌধুরী স্যারের ৯০তম জন্ম দিন। দেশের এই খ্যাতিমান চিকিৎসক এবং প্রবীণ রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর ৯০তম জন্ম দিন ।

 “বিকল্প শ্রমিকধারা” আমতলী ,মহাখালী, আওয়াজ টিভির প্রধান কার্যালয়ে”বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা স্যারের ৯০তম জন্ম দিন উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেন।

“বিকল্প শ্রমিকধারা” কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব, মোঃ আইনুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, আরিফুল হক সুমনের পরিচালনায় “বিকল্প শ্রমিকধারা” আয়োজিত দোওয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শ্রমিক নেতা, ওমর ফারুক, খাদিজা আক্তার, ইয়াসমিন সুলতানা,সানজিদা পাড়ভিন, সৃতি রানি,তোফায়েল আহম্মেদ তপু, আনিছুর রহমান খান, সৈকত চৌধুরী,লালচান, ইমরান, ফরিদ মিয়া, সাব্বির হোসেন,শাহ আলম,জাহিদ হাসান, সারমিন আকতার প্রমুখ।

বক্তারা “বিকল্পধারা বাংলাদেশের” প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা স্যারের জীবনের সাফল্য নিয়ে আলোচনা ও দীর্ঘায়ু করেন।

জাহাঙ্গীর আলম মোনাজাত পরিচালনা করেন এবং “বিকল্পধারা বাংলাদেশের” প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা স্যারের ” সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে  দোয়া করেন ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!