হোম » প্রধান সংবাদ » ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন -নাজমা আক্তার

ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন -নাজমা আক্তার

এম হিরণ প্রধানঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, লক্ষীপুরের রামগতিতে বিধবা, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুল ছাত্রী, কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসার ছাত্রী, রাজশাহীতে গির্জায় নারী ধর্ষণ, কিশোরগঞ্জে কিশোরী, বরিশাল বাখেরগঞ্জে শিশু, আশুলিয়ায় ২ কিশোরীকে গণধর্ষণ ও রাজধানীর খিলগাওয়ে ৪ শিক্ষার্থীকে যৌনহয়রানী।

এসব নারী নির্যাতন বন্ধে আওয়াজ ফাউন্ডেশন ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মহাখালী ডিএনসিসি মার্কেট হতে তেজগাঁও নাবিস্কো মোড় শহীদ মিনারে গিয়ে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

 

৯ অক্টোবর শুক্রবার বিকাল ৫টা হতে সন্ধা ৭টায় পর্যন্ত এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ চলে। বক্তাগন বলেন, দেশে সম্প্রতি ধর্ষণ-গণধর্ষণ, যৌনহয়রানী প্রবণতা বৃদ্ধির পেয়েছে।

শ্রমজীবি নারী শ্রমিকদের প্রতিষ্ঠানে, কল-কারখানায় খারাব ব্যবহার, গালিগালী, মানষিক ও শারিরিক নির্যাতনসহ যৌন নির্যাতন করা হয় তাহা বন্ধে ২০০৯ সালের মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে দাবী ও শিক্ষা প্রতিষ্ঠানে ও প্রতিষ্ঠানে যৌন নির্যাতন প্রতিরোধে কমিটি গঠন ও যৌন নির্যাতন প্রতিরোধে কঠোর শাস্তি রেখে আইন প্রণয়ন করার জোর দাবি জানান।

সমাবেশে নারীনেত্রী নাজমা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়াজ ফাউন্ডেশন এর সভাপতি মমতাজ বেগম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক নাহিদুল হাসান নয়ন, খাদিজা আক্তার, উর্মি আক্তর, হালিমা বেগম, আকলিমা আক্তার, লিলি বেগম, আলমগীর হোসেন, ফরিদ মিয়া, আশিক মিয়া প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!