হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার শেরপুর বাঙ্গালী নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার

বগুড়ার শেরপুর বাঙ্গালী নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার

এম.এ রাশেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গুচ্ছ গ্রাম সংলগ্ন বাঙ্গালী নদী থেকে অজ্ঞাত এক নারীর  ভাসমান লাশ (৩৫) উদ্ধার করেছে  থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর)  সকাল সাড়ে ১১ টায় বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গুচ্ছ গ্রাম সংলগ্ন বাঙ্গালী থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে জানা যায়, শুক্রবার সকালে বাঙ্গালী নদীর কচুরিপানার মধ্যে কালো রং এর বোরকা পরিহিত নারীর লাশ দেখতে পায় গুচ্ছ গ্রামের বাসিন্দারা। লাশ দেখে তারা শেরপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শেরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

 

 নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বলে জানা গেছে। তার দুই পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া ছিল। এছাড়াও তার পায়ের স্যান্ডেল ও ভ্যানিটি ব্যাগ এক হাতের সাথে বাঁধা ছিল। এলাকাবাসীর ধারণা দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়। মরদেহটি অন্য এলাকা থেকে ভেসে এসে চৌবাড়িয়া গুচ্ছ গ্রাম সংলগ্ন বাঙ্গালী নদীতে কচুরিপানায় আটকে যায়।বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার  (শেরপুর সার্কেল) মোঃ গাজিউর রহমান বলেন,লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!