
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা উদ্যোগের পরেও স্থিতিশীল হয়নি পেঁয়াজের বাজার হু-হু করে বাড়ছে পেঁয়াজের দাম কোন ক্রমেই কমছে না পেঁয়াজের ঝাঁজ। বর্তমানে বিভিন্ন জাতের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। অন্যদিকে দেশি পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৯০ থেকে ১০০ টাকায়। উপজেলার ব্রহ্মগাছা, লক্ষিকোলা, ভ‚ইয়াগাতি, রায়গঞ্জ, ধানগড়া, পাঙ্গাসীসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০থেকে ৮০ টাকা। অন্যরূপ ভাবে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর দেশি পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে যা সেপ্টেম্বরের শুরুতেই বিক্রি হত মাত্র ২৫ থেকে ৩৫ টাকায়। জানতে চাইলে লক্ষিকোলা বাজারের এক পেঁয়াজ ব্যবসায়ী জানান, আমদানি করা ভারতীয় পেঁয়াজ আড়ত থেকে আমরা কিনে এনেছি ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে। ঘাটতি হিসেবে প্রতি বস্তায় পচা পেঁয়াজ বাদ ও পরিবহন খরচ দিয়ে মুনাফা করাটাই কষ্টের বিষয়। কেজিতে ১০ টাকার বেশিলাভ করেন না বলে জানান তিনি।
দেশি পেঁয়াজ সম্পর্কে তিনি বলেন, বাজারে আসলে দেশি পেঁয়াজ আর নেই। এরপরেও যেটুকু পাওয়া যাচ্ছে, তার চাহিদা অনেক বেশি। তাই চাইলেও দাম কমানো যায় না। ক্রেতাদের নজরই দেশি পেঁয়াজের দিকে। দাম বেশি হওয়ায় ক্রেতারা পরিমাণে অল্প হলেও দেশি পেঁয়াজ কেনেন। এদিকে দেশের বিভিন্ন জেলা সদরে টিসিবির পণ্য পেঁয়াজ বাজারে বিক্রি করলেও প্রভাব ফেলতে পারে উপজেলার বাজার গুলোতে। উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে না ওঠা পর্যন্ত এ অবস্থার পরিবর্তন হবে না। তাই আমাদের নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২