হোম » প্রধান সংবাদ » সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ৫ জন আটক

সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ৫ জন আটক

সিলেট নগরীর সুবিদবাজার থেকে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মালামালসহ ট্রাক উদ্ধারের পাশাপাশি মোট ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) এসএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলো- চাঁদপুর মতলব থানার শাহ জালাল ভূইয়ার ছেলে মোবারক ভূইয়া, বিশ্বনাথের পুরান সিরাজপুর গ্রামের তজম্মুল আলীর ছেলে ময়নুল, জগন্নাথপুর থানার আসামপুরের কয়ছর আহমদের ছেলে রুমন, জালালাবাদ থানার আখালিয়া নতুন বাজার এলাকার শরীফ, কলাপাড়া বেতের বাজার এলাকার কালা মিয়ার ছেলে সাদ্দাম।
এর আগে মঙ্গলবার ভোরে নগরীর সুবিদবাজার এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। চালককে অপহরণ করে লাফার্জ সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাই করা হয়। ট্রাকটি ৩’শ বস্তা সিমেন্ট নিয়ে ছাতক লাফার্জ হোলসিম কোম্পানি থেকে সিলেটের কানাইঘাটের গাছবাড়ি যাওয়ার কথা ছিল ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!