
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের জেএম ফিলিং স্টেশনের সামনে গুড়িয়াটারী নামক স্থানে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক উপজেলার জগতবেড় ইউনিয়নের বাসিন্দা। তিনি বুড়িমারী ইউনিয়নে পাথর ভাঙা যন্ত্রে (মেশিনে) শ্রমিকের কাজ করতেন। থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আব্দুল মালেক বুড়িমারী ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক থেকে এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে তিনি মহাসড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ