
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ১১ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে উত্যাক্ত, যৌনপীড়ন ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিযুক্ত পলাতক আসামী রামচন্দ্রপুর সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম (৪২) কে কারাগারে পাঠিয়েছে আদালত। সে রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার নুরুল ইসলামের ছেলে।
বুধবার ৭ অক্টোবর জানাযায়, সোমবার দুপুরে ওয়ারেন্ট মূলে গ্রেফতার পূর্বক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০১ এর বিজ্ঞ বিচারক একেএম ফজলুল হক। মামলার এজাহার সুত্রে জানাযায়, উপজেলার মালীপাড়ার ৫ম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে কৌশলে বিদ্যালয়ের ৩য় তলায় ডেকে নিয়ে যৌন নীপিড়ন চালায় সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়, এঘটনা কাউকে না বলতে ভয়য়ভীতিও দেখানো হয়। কিন্তু এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে সব বলে দেয়। এরপর থানায় অভিযোগ দিলে ১৫ দিন পর নিয়মিত মামলা হিসেবে আমলে নেয় পুলিশ।
তদন্ত শেষে শাজাহানপুর থানার এসআই মাসুদ রানা ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী ওই শিক্ষককে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। কিন্তু শিক্ষক জাহাঙ্গীর এতোদিন পলাতক ছিলেন। এভাবে দীর্ঘদিন পলাতক জীবন কাটানোর পর আজ সোমবার ৫ অক্টোবর বিকেলে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে অভিযুক্ত শিক্ষককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
রাষ্ট্রপক্ষ মামলাটি পরিচালনা করছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২