
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : দেশব্যাপী ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪:১৫মিনিটে উপজেলার পৌর শহর সান্তাহার রেলগেইট চত্বরে ছাত্র জনতার সম্মিলিত উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, শাফিকুর রুম্মান, নুরুজ্জামান মিন্টু, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রাসেল, সমির মূখার্জী, তন্ময়,তারেক রহমান হিমেল, ইয়াস আকাশ, কোরবান আলী, আকাশ, প্রমুখ। বক্তারা সারাদেশে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী