
এম.এ রাশেদ (বগুড়া)জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মায়ের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে শাহরান তারতিলা পামি(৩৭) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। তিনি জয়পুরহাট জেলার কালাইয়ের হারুঞ্জা এলাকার শেখ মাহমুদুল হকের স্ত্রী। মঙ্গলবার রাত ১১টার দিকে মালতীনগরে মায়ের ভাড়া বাসায় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়ায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তিনি বলেন, আমরা জেনেছি মারা যাওয়া পামির স্বামী বগুড়া জেলা কারাগারে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২