
মু.তামিম সিফাতুল্লাহ: সারাদেশে একের পর এক ঘটেই চলছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ধর্ষন। এরই প্রতিবাদে এবং
ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজশাহীতে মানববন্ধন বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থী নয় এছাড়াও, এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করতে দেখা গেছে, এমনকি অনেক শিশু ও কিশোর কেও দেখা গেছে।
সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিপোয়েন্টে এই কর্মসুচি দেখতে পাওয়া যায়। এতে শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন কর্মজীবী মানুষ বক্তব্য দেন। মানববন্ধন বিক্ষোভ, অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচারহীণতার কারণে ধর্ষণ বেড়েই চলেছে। সকল ধর্ষণকে দ্রুত বিচারের আওতায় আনতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে এই কর্মসূচি অংশগ্রহণ করেন। তাদের ব্যানার ও ফেস্টুনে লেখাছিলো- ‘আমার সোনার বাংলায় ঠায় নাই, নো রেপ, নিরাপদে থাকুক সকল মা-বো, বন্ধ হোক ধর্ষণ, ইত্যাদি ব্যানার ফেস্টুন নিয়ে দীর্ঘক্ষন প্রতিবাদ করতে দেখা যায়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু