হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে ইজিবাইক চালকের হত্যাকারীর  ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়ার ধুনটে ইজিবাইক চালকের হত্যাকারীর  ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় ইজিবাইক চালক মিনহাজের হত্যাকারীর ফাঁসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। গত রোববার সকাল সাড়ে১০টার দিকে উপজেলার বিশ্বহরিগাছা বাজার এলাকায় ইজিবাইক মালিক ও শ্রমিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহত ইজিবাইক চালক মিনহাজের ভাই আব্দুল মমিন, চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, সদস্য জাহিদুল ইসলাম বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, উপজেলা ইজিবাইক মালিক ও শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, শ্রমিক নেতা আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা বেল্লাল সরকার, রোকনুজ্জামান, সামিদুল খান, ইউপি সদস্য জামাল উদ্দিন, চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, চৌকিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া সরকার, শিক্ষক রাশেদুল বারী, ইমরুল কায়েস খান, আহসান হাবিব ও চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের মোজদার হোসেনের ছেলে মিনহাজের অটোরিকশা ভাড়া করেন পার্শ্ববর্তী বহালগাছা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফজলে রাব্বী। এরপর থেকে মিনহাজ নিখোঁজ হয়। পরে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মিনহাজকে হত্যার কথা স্বীকার করেন ফজলে রাব্বী। তার দেয়া তথ্যমতে ৩০ সেপ্টেম্বর দুপুরে জোড়গাছা গ্রামের ধানক্ষেত থেকে মিনহাজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ফজলে রাব্বীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন মিনহাজের বাবা। ফজলে রাব্বী বর্তমানে বগুড়া জেলা কারাগারে রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!