
এম. এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার নাকুয়া গ্রামে পানি দিয়ে টমেটোর ক্ষেত নষ্ট করার পর প্রতিবাদ করায় কৃষককে মারপিট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী কৃষক আবু হোসেন জানান, গত শনিবার বিকালে প্রতিবেশী আবু সাঈদের দুই ছেলে আমিনুর ও সাইদ তাদের জমির পানি আমার টমেটোর জমিতে দিলে টমেটো গাছ নষ্ট হয়। এর কারণ জানতে চাইলে তারা আমাকে মারপিট করে ফুলা জখম করে। তিনি আরো জানান, জমিতে পানি দেয়ায় টমেটোর প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান