হোম » প্রধান সংবাদ » বগুড়া শেরপুরে টমেটো খেতে নষ্টের প্রতিবাদ করায় মারপিটের অভিযোগ

বগুড়া শেরপুরে টমেটো খেতে নষ্টের প্রতিবাদ করায় মারপিটের অভিযোগ

এম. এ  রাশেদ বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার শেরপুর উপজেলার নাকুয়া গ্রামে পানি দিয়ে টমেটোর ক্ষেত নষ্ট করার পর প্রতিবাদ করায় কৃষককে মারপিট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী কৃষক আবু হোসেন জানান, গত শনিবার বিকালে প্রতিবেশী আবু সাঈদের দুই ছেলে আমিনুর ও সাইদ তাদের জমির পানি আমার টমেটোর জমিতে দিলে টমেটো গাছ নষ্ট হয়। এর কারণ জানতে চাইলে তারা আমাকে মারপিট করে ফুলা জখম করে।  তিনি আরো জানান, জমিতে পানি দেয়ায় টমেটোর প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে তিনি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!