
মিজানুর রহমানঃ বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানীতে সমস্যা চিহ্নিত করণ এবং নিরসনে বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে ভারতীয় ও বাংলাদেশি ব্যবসায়ীদের এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘন্টা ব্যাপী উভয় দেশের ব্যবসায়ীদের সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি – রপ্তানি কারক সমিতির সভাপতি রুহুল আমীন বাবুল। সভায় পন্য আমদানি ও রপ্তানিতে গাড়ি লোড- আনলোডে জটিলতা হ্রাস, লেটার অব ক্রেডিটে (এল সি) উল্লেখিত তথ্য এবং পণ্যের ওজন মোতাবেক রাজস্ব আদায়,
ঘোষণা অনুযায়ী সঠিকভাবে পণ্য আমদানি – রপ্তানি করাসহ স্থলবন্দর দিয়ে ব্যবসা পরিচালনায় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উভয় দেশের ২০ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ গ্রহণ করেন। এসময় ব্যবসায়ীদের মধ্যে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েসনের সভাপতি বিকাশ কুমার সাহা ও সহ-সভাপতি প্রদীপ কুমার। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রুহুল আমীন বাবুল, বুড়িমারী স্থলবন্দর আমদানি – রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (এসি) সোমেন কান্তি চাকমাসহ উভয় দেশের ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া