হোম » প্রধান সংবাদ » শেরপুর থানা চাউল কল মালিক সমিতির ত্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুর থানা চাউল কল মালিক সমিতির ত্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে থানা চাউল কল মালিক সমিতির ত্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ অক্টোবর শনিবার সকালে উপজেলার হাতিগাড়া সাউদিয়া পার্কে চাউল কল মালিক সমিতির সভাপতি আলাহাজ¦ আব্দুল কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু।

 

চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের মাননীয় জাতিয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী
অফিসার লিয়াকত আলী শেখ,

 

শেরপুর সার্কেল বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিকেন্দার রবিউল হাসান, মালিক সমিতির উপদেষ্ঠা দবিবুর রহামন, আব্দুল কাদের তালুকদার, শফিকুল ইসলাম শিরু, আলহাজ¦ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, মাওলানা আব্দুল লতিফ, হানিফ উদ্দিন সেখ প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!