হোম » প্রধান সংবাদ » নবীনগরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুরু

নবীনগরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুরু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় গ্রামীণ সড়করক্ষণাবেক্ষণ মাস-২০২০ শুরু করা হয়েছে। অক্টোবর মাসের পুরোটা সময় জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলার ২১টি ইউনিয়নে মোট ২৪২ জন কর্মীর মাধ্যমে গ্রামীণ সড়কের সংস্কার কাজ করা হবে জানিয়েছেন নবীনগর উপজেলা প্রকৌশলী মোঃ নুরুলইসলাম।

এ উপলক্ষে  বৃহস্পতিবার (০১ অক্টোবর) উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নে একটি সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে কাজের উদ্বোধনকরেন,উপজেলা প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) বিপুল চন্দ্র বণিক এর সার্বিক তত্ত্বাবধানে লাউরফতেহপুরইউনিয়নে ‘বাঁধন সেলাই সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম।

এলজিইডি হতে প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন মহিলাদের নিয়ে গঠিত সমিতি পরিদর্শনকালে তিনি সকল সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!