
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এই ” স্লোগানকে সামনে রেখে নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষাণাবেক্ষণ মাস ব্যাপি কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের পলিটেকনিক কলেজের সামনের সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশল মোঃ মাকসুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ জাহিরুল হক, সাংবাদিক মাহমুদুন নবী বেলাল সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত