
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা (৩৫ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। আটককৃত মো. সোহেলা রানা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চিধুলিয়া গ্রামের মৃত ফিরোজ মন্ডরের ছেলে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার সময় এই তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ ওসি) মোঃ মিজানুর রহমান।
তিনি জানান, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিকনিদের্শনায় পলাশ চন্দ্র চৌধুরী সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান