
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোরেলগঞ্জে বুধবার সকালে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন।উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক,মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী।
‘আমরা সবাই সোচ্চার,বিশ্ব হবে সমতার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা দিলসান আরা, পারভীন আকতার ও ইফতি আকতার প্রমুখ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা