
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া সড়ক সেতুর পাশে রাস্তা পার হওয়ার সময় জহুরা খাতুন (৩৫) নামের এক গৃহবধু ট্রাকের চাপায় মারা যান। গুরুতর আহত হন তার ছেলে স্কুল ছাত্র জিসান হোসেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা জিসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয়রা জানান, জহুরা ঘটনার সময় তার ছেলেকে নিয়ে ওই সড়ক পার হচ্ছিলেন। এসময় পিছন থেকে একটি মাটিবাহী ট্রাক জহুরা ও ছেলেকে চাপা দেয়। এতে মারা যান জহুরা। আহত হন তার ছেলে জিসান। পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ আকন্দ জানান বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশেই পূর্বদেলুয়া বাজার এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
প্রতিনিয়ত শিক্ষার্থী ও পথচারী সড়ক দুর্ঘটনার কবলে পরতে হয়। স্কুল ও বাজারে সামনে যানবাহন গতিরোধক স্থাপন করলে শিক্ষার্থী ও পথচারী নিরাপদে চলাফেরা করতে পারতো। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, পুলিশ ঘাতক ট্রাকটি চালকসহ আটক করেছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান