হোম » প্রধান সংবাদ » নাটোরের বড়াইগ্রামে মটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা

নাটোরের বড়াইগ্রামে মটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উন্নত মানের মোটরসাইকেল কিনে না দেওয়ায় নয়ন আলী নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নয়ন উপজেলার কাছুটিয়া গ্রামের গণি মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, কিছুদিন থেকে নয়ন তার বাবার কাছে নতুন মোটর সাইকেল কিনে দেয়ার জন্য বায়না ধরে। কিন্তু তার বাবার আর্থিক অবস্থা বর্তমানে খারাপ হওয়ায় কিছুদিন পরে মোটরসাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু নয়ন তা না মেনে অভিমান করে গত এক সপ্তাহ আগে বিষ পান করে । পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে নয়ন মারা যায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!