হোম » প্রধান সংবাদ » ময়মনসিংহে জেলা ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতায় দোয়া ও আনন্দ মিছিল অনুষ্ঠিত।

ময়মনসিংহে জেলা ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতায় দোয়া ও আনন্দ মিছিল অনুষ্ঠিত।

আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ, ভালুকাঃ ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে,ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আয়োজনে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী,জননেতা শরীফ আহমেদ (এমপি)।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও এর সংসদ সদস্য,ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।

 

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতায় ও দীর্ঘায়ু কামনায় দোয়া,মিলাদ মাহফিল এবং শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী,শরিফ আহমেদের নির্দেশনায় জেলা ছাত্রলীগের অন্যতম নেতা হুসাইন মোহাম্মদ আফজাল দোয়া,মিলাদ মাহফিল ও আনন্দ মিছিলটি পরিচালনা করেন।একঝাঁক তরুণ নেতাকর্মী নিয়ে জেলা ছাত্রলীগ নেতা,করেনাকালীন সময়ে বিশেষ অবদানকারী ব্যাক্তিত্ব হুসাইন মোহাম্মদ আফজাল এবং হবিরবাড়ীর ইয়াং সোসাইটি ক্লাবের চেয়ারম্যান,

 

হাজী শফিকুল ইসলাম ময়মনসিংহ শহরে আনন্দ মিছিল করেন এবং ভাষা সৈনিক সামসুল হক স্বরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।পরে বিভিন্ন স্থানে সাধারন জনগণ সহ অসহায়দের মিষ্টি বিতরণ ও প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করা হয়।এ সময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!