
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী দোবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ যৌতুক যৌন হয়রানি প্রতিরোধ জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাইমা জাহান এর সার্বিক তত্ত্বাবধায়নে দোবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ফ,ম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, ইন্সপেক্টর (অপারেশন) হরিদাস মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২