
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সুগার মিলস রক্ষার্থে ৫ দফা দাবিতে মানববন্ধন। ঠাকুরগাঁও: “শিল্প বাঁচাও, কৃষি ও কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস রক্ষার্থে পাঁছ দফা দাবিতে মানববন্ধন করেছে রাষ্টায়ত্ত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও রোড় এলাকায় ঠাকুরগাঁও সুগার মিলস্ লাভজনক করতে মিলের অধুনিকায়ন, ডিষ্টিলার ইউনিট স্থাপন, বিদ্যুৎকেন্দ্র ও সুগারবিট প্রকল্প দ্রুত বাস্তবায়ন, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন ও আবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা পরিশোধ, আখেঁর ন্যায্যমূল্য ও আখঁচাষীদের টাকা সময়মত পরিশোধসহ পাঁচ দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাষ্টায়ত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি ও উদীচির সাধারণ সম্পাদক রেজাওয়ানুল রিজু, প্রবীণ সাংবাদিক ও চাষী শাহীন ফেরদৌস, আখঁ চাষী নেতা আনোয়ার হোসেন,
আখঁ চাষী নেতা তোফাজ্জল হেসেন, ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জোবাইদুর রহমান, সদর উপজেলা কমিনিষ্টপার্টির সাধারণ সম্পাদক আহসানুল হাবীব বাবু প্রমূখ। মানববন্ধনে বক্তারা ঠাকুরগাঁওয়ের একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস্ রক্ষার্থে পাঁচ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান